দুপচাঁচিয়ায় সন্ত্রাসী হামলায় মাদ্রাসার অধ্যক্ষ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জি এম মোস্তাফিজুর রহমান বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মাদ্রাসার ভেতরে এ ঘটনা ঘটে।অধ্যক্ষ জি এম মোস্তাফিজুর রহমান দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি ৎসাধীন রয়েছেন। মাদ্রাসা সূত্রে জানা গেছে, নিয়োগ-বাণিজ্য, অবৈধভাবে গাছ কেটে আত্মসা ৎ, দাখিল পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে এলাকার লোকজন ও অভিভাবকেরা ১ নভেম্বর মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ২৮ দিন পর গতকাল সকালে মাদ্রাসায় আসেন। অফিস কক্ষে তালা থাকায় তিনি বারান্দায় চেয়ারে বসে ছিলেন। কিছুক্ষণ পর বহিরাগত সন্ত্রাসীরা মাদ্রাসায় ঢুকে তাঁর ওপর হামলা চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছরিন আক্তার বলেন, ‘আমি মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষের ওপর হামলা হওয়ার বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’