দুপুরের পরই সচিবালয় ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার ছুটি শুরুর আগের দিন গতকাল বৃহস্পতিবার সরকারি অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের চেয়ে কম। যাঁরা অফিসে গিয়েছেন, তাঁদের অনেকেই উপস্থিতি জানান দিয়েই অফিস ছাড়েন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় দুপুরের পর পরই ফাঁকা হয়ে যায়।দুপুরে সোয়া ১২টার দিকে স্থানীয় সরকার, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে ঘুরে দেখা যায়, অনেক কক্ষ ফাঁকা হয়ে গেছে। দুর্গাপূজার ছুটির পর ঈদের আগে গতকালই ছিল শেষ কর্মদিবস। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ঈদের ছুটি। তাই কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই গতকাল ছুটি নিয়ে আগেই বাড়ি চলে যান। যাঁরা ছুটি পাননি, তাঁরা গতকাল এসেই সামান্য কাজকর্ম সেরে অফিস ছাড়েন। গতকাল সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতিও ছিল কম।