দুপ্রকের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে নয় সদস্যের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সখীপুর আবাসিক মহিলা কলেজের মিলনায়তনে কমিটির সদস্যদের পরিচিতি সভা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিটির সদস্যদের মধ্যে সভাপতি রেনুবর রহমান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সহসভাপতি তাহেরুল ইসলাম ও আবদুর রউফ এবং সদস্য শামসুল আলম, শহিদুল ইসলাম, অখিল প্রিয় সরকার, শামসুল হক ও কানিজ ফাতেমা বিউটি।