দুবলার চর থেকে অপহূত ২৫ জেলে উদ্ধার
পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে গত শুক্রবার সকালে অপহূত ২৫ জেলে ও দুটি ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। গত বুধবার রাতে সুন্দরবনের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে ট্রলার দুটিসহ ২৫ জেলেকে অপহরণ করে জলদস্যু গামা-মর্তুজা বাহিনী।কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. এম হাসানুজ্জামান জানান, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে সুন্দরবনের দুবলার চরসংলগ্ন নিলবাড়িয়া খালে মাছ ধরার সময় জলদস্যু গামা-মর্তুজা বাহিনীর সদস্যরা একাধিক মাছ ধরার নৌকায় হামলা চালায়।এ সময় ডাকাতেরা জেলেদের জিম্মি করে তাঁদের মারধর করে এবং যাওয়ার সময় ওই জেলেদের অপহরণ করে নিয়ে যায়। ঘটনা জানতে পেরে কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের টহলরত জাহাজ সিজিএস পাবনা ঘটনাস্থলে পৌঁছে গত শুক্রবার সকাল নয়টায় একটি ট্রলারে অবস্থানরত ২৫ জিম্মি জেলে ও ট্রলার দুটি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত জেলেদের বাড়ি খুলনার ডুমুরিয়া ও বাগেরহাটের রামপালে।