দুবলারচর থেকে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি
অপহরণের পর জলদস্যুরা জেলে মহাজন দিদারুল ইসলামের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। তাঁর পরিবারের সদস্যরা সুন্দরবনের বিভিন্ন স্থানে সন্ধান করে তাঁকে গত তিন দিনেও উদ্ধার করতে পারেননি। গত শুক্রবার সাগরে মাছ ধরতে গেলে জলদস্যুরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। একই সঙ্গে সুন্দরবন মেহের আলীর চর এলাকায় মাছ ধরতে যাওয়া জেলে মহাজন ও দিদারুলের চাচা ছাবের আহাম্মদ বলেন, তাঁদের বাড়ি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে। গত ২৪ ডিসেম্বর বাগেরহাটের দুবলার চর এলাকার মেহের আলীর চর থেকে জলদস্যু জুলফিকার ও গামা বাহিনীর সদস্যরা দিদারুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। জলদুস্যরা গত শুক্রবার রাত ১২টায় তাঁর মুঠোফোনে তাঁদের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা চেয়েছে। তিনি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানিয়েছেন। কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, তিন মাস ধরে বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকা থেকে কয়েকটি জলদস্যু বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করছে।