দুবাই থেকে কাল দুজনের লাশ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশির মধ্যে দুজনের মরদেহ কাল মঙ্গলবার ভোরে ঢাকা এসে পৌঁছবে। যাঁদের মরদেহ আসছে তাঁরা হলেন, চাঁদপুরের আলমগীর ও মাছুম ঢালী।

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) এ কে এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কাল ভোরে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে মরদেহ আসবে। সকালে মরদেহ দুটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বাকিদের মরদেহও শিগগিরই দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ১০ মে দুবাইয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে চার বাংলাদেশিসহ ১৫ জন শ্রমিক নিহত হন। নিহত বাকি দুই বাংলাদেশি হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বজলুর হাসান ও সিলেটের জৈন্তাপুরের নজরুল ইসলাম। ওই ঘটনায় আহত ১৪ জনের মধ্যে নয়জন বাংলাদেশি। ক্যাম্প থেকে তাঁরা সবাই বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। হতাহতরা সবাই দুবাইয়ে ভারতীয় মালিকানাধীন ব্রাভো টেকনিক্যাল কন্সট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। বাস ও ট্রাকের দুজন চালকই ছিলেন পাকিস্তানের।