দুবাইগামী যাত্রীর ২০ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়া এক যাত্রীর ব্যাগ থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও ৭০০ দিরহাম (দুবাইয়ের মুদ্রা) খোয়া যাওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। পতেঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাটির তদন্ত করছে।পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন (২২ মে) বিমানবন্দরের স্ক্যানিং মেশিনের দায়িত্বে ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন অপারেটর ও দুজন সশস্ত্র নিরাপত্তাকর্মী। আর কনভেয়র বেল্ট থেকে উড়োজাহাজে ব্যাগ নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন বিমানের ছয়জন কর্মচারী। পুলিশ এই নয়জনের নাম-ঠিকানা সংগ্রহ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানায় যেতে গতকাল শুক্রবার নোটিশ জারি করা হয়।তদন্তের দায়িত্বপ্রাপ্ত পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, স্বর্ণালংকার ও দিরহাম খোয়া যাওয়ার দিন বিমানবন্দরের স্ক্যানিং মেশিন ও কনভেয়র বেল্ট থেকে ব্যাগ উড়োজাহাজে তোলার দায়িত্বে থাকা মোট নয়জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের নোটিশ দিয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে অসাবধানতাবশত পতেঙ্গা থানায় জিডির স্থলে পাঁচলাইশ থানায় জিডি হয়েছে বলে উল্লেখ করা হয়।