দুবাইয়ে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইয়ে কামরুল হোসেন (২৪) নামের এক অভিবাসী বাংলাদেশি শ্রমিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত কামরুলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোহাম্মদপুর গ্রামে। খবর ইউএনবির।
কামরুলের বাবা ফারুক মিয়া জানান, গত শুক্রবার সন্ধ্যায় ছয় ভারতীয় কামরুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। অভিযুক্তদের দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে।