দুবাইয়ে এক বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে এক বাংলাদেশি খুন হয়েছেন। ২৪ জুলাই রাতে হোটেলে কর্মরত অবস্থায় তিনি খুন হন। এ ঘটনায় ওই দেশের পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে। নিহত ব্যক্তির পরিবারের লোকজন এই তথ্য দিয়েছেন। নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া সর্দার (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বাচ্চু সাত-আট বছর আগে দুবাই যান। তিনি সেখানকার মুসাফফা এলাকার একটি হোটেলে কাজ করতেন। ২৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টায় খাবার খেতে কয়েকজন পাকিস্তানি ওই হোটেলে যান। হোটেল বন্ধ থাকায় তাঁরা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে বাচ্চু এগিয়ে যান। তখন তাঁরা খাবার নিতে চাইলে বাচ্চু অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় এক পাকিস্তানি তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেন।