দুবাইয়ে গাঁজা বিক্রি তিন বাংলাদেশি গ্রেপ্তার, ফাঁসি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু্বাইয়ে পুলিশের তথ্যদাতার কাছে গাঁজা বিক্রি ও সেবনের উদ্দেশে৵ গাঁজা বহনের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ফাঁসির দাবি জানিয়েছেন সরকারি কৌঁসুলিরা। খবর গালফ নিউজের।
দুবাইপ্রবাসী ওই তিন বাংলাদেশির নাম ও পরিচয় বিস্তারিত প্রকাশ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তাঁরা হলেন এসকে ৩০, সিএস ২৭ ও এনএইচ ৩৩। তাঁরা গত নভেম্বরে পুলিশের এক তথ্যদাতার সঙ্গে একটি ক্যাফেটেরিয়ায় সাক্ষাৎ করেন। একপর্যায়ে তাঁর কাছে ১২ দশমিক ৪৭ গ্রাম গাঁজা বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে ব্যবসায়িক উদ্দেশে৵ গাঁজা বহনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সেবনের উদ্দেশে৵ তাঁরা প্রত্যেকে অন্তত সাত গ্রামের গাঁজার পুঁটলি সঙ্গে বহন করছিলেন বলেও অভিযোগ আনা হয়েছে।
তবে গত বৃহস্পতিবার তাঁদের দুবাইয়ের একটি আদালতে তোলা হলে তাঁরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।