দুবাইয়ে দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতকাল শনিবার বাস ও ট্রাকের সংঘর্ষে চার বাংলাদেশিসহ ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। বাকি ১১ জন ভারতীয় বলে জানা গেছে।
দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) এ কে এম মিজানুর রহমান চার বাংলাদেশি নিহত হওয়ার খবর প্রথম আলোকে জানান। নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বজলুর হাসান, চাঁদপুরের আলমগীর ও মাছুম আলী এবং সিলেটর জৈন্তাপুরের নজরুল ইসলাম।