দুবাইয়ে বাংলাদেশি অভিযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বদেশিকে হত্যাচেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে (২৭) অভিযুক্ত করেছেন দুবাইয়ের একটি আদালত। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর এক স্বদেশিকে মুরাক্কাবাত এলাকার একটি চারতলা বাড়ির ছাদে নিয়ে মারধর করেন। এরপর হত্যার উদ্দেশ্যে তাঁকে সেখান থেকে নিচে ফেলে দেন। খালিজ টাইমস।