দুবাইয়ে বাংলাদেশির ওপর হামলায় পাকিস্তানির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত একজন বাংলাদেশি শ্রমিকের ওপর হামলার দায়ে পাকিস্তানের একজন ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত বৃহস্পতিবার আদালত ওই রায় দেন। গতকাল রোববার দেশটির দৈনিক খালিজ টাইমস এ খবর প্রকাশ করে।২০১১ সালের ১৯ সেপ্টেম্বর দুবাইয়ের নাইফ এলাকার একটি রেস্তোরাঁর পাশে ওই হামলার ঘটনা ঘটে। এতে পরে বাংলাদেশি ওই শ্রমিকের মৃত্যু হয়।আদালত সাজা ভোগের পর পাকিস্তানের ওই নাগরিককে ইউএই থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। হামলার শিকার বাংলাদেশি নাগরিকের অর্থ চুরির দায়েও তাঁকে অভিযুক্ত করা হয়।