দুবাইয়ে বিমানের এয়ারবাস বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি উড়োজাহাজ (এয়ারবাস) বিকল হয়ে পড়ায় বাংলাদেশ বিমানের ফ্লাইট সূচি আবারও এলোমেলো হয়ে পড়েছে। সূত্র জানায়, দুবাই বিমানবন্দরে মঙ্গলবার এয়ারবাসটি বিকল হয়ে পড়ায় গতকাল পর্যন্ত আবুধাবি ও রিয়াদের তিনটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে সব ফ্লাইট যথাসময়ে ছাড়াও যাচ্ছে না। উড়োজাহাজ বিকল হলে তার ধকল পড়ে সব ফ্লাইটের সূচিতে। বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে বিমানের প্রকৌশলীরা গিয়ে ওই এয়ারবাসটির ত্রুটি সারিয়েছেন। গতকাল সেটি ঢাকায় ফিরে এসে যাত্রী পরিবহনে যুক্ত হয়েছে।