দুবাইয়ে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইয়ে নির্মাণাধীন একটি বহুতল ভবনে ঝালাইয়ের কাজ করার সময় ওই খান থেকে পড়ে আশীষ দে (২৮) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আশীষ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের চাগাচর গ্রামের সুবল দের ছেলে।আশীষের বড় ভাই মিন্টু দে গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে বহুতল ভবনে ঝালাইয়ের কাজ করার সময় বেল্ট ছিঁড়ে আশীষ ও ভারতের এক শ্রমিক নিচে পড়ে যান। ভারতের ওই শ্রমিক সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও আশীষ ঘটনাস্থলে মারা যান। আশীষ পাঁচ বছর ধরে দুবাইয়ে চাকরি করতেন।