দুমকিতে ফেরিতে ওঠার সময় মালবোঝাই ট্রাক নদীতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকির লেবুখালী ঘাটে মালামালবোঝাই একটি ট্রাক ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পায়রা নদীতে পড়ে যায়। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে চালক ও তাঁর সহকারী পানিতে ডুবে গেলেও প্রাণে বেঁচে যান।
লেবুখালী ফেরিঘাটের দায়িত্বে থাকা কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, বরিশাল থেকে লোহার পাইপবোঝাই একটি ট্রাক রাত তিনটার দিকে নদী পারাপারের জন্য লেবুখালীর পায়রা নদীর উত্তর পারের ঘাটের ফেরিতে উঠতে যায়। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। ট্রাকের চালক জাহাঙ্গীর মোল্লা ও চালকের সহকারী শিমুল সে সময় ট্রাকের ভেতরে ছিলেন। কিছুক্ষণ পর তাঁরা ভেসে উঠলে স্থানীয়রা তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।