দুমকিতে স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক দশম শ্রেণীর ছাত্র মানসুর মোল্লাকে (১৮) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার শহরে মিছিল ও সমাবেশ হয়েছে।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য দেন লাউকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কোহিনুর রেজভি, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেনসহ দিলীপ কাজী।
পরে তাঁরা পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকারের কাছে স্মারকলিপি দেন।
গত শুক্রবার মানসুর নিখোঁজ হওয়ার পর গত সোমবার সকালে দুমকির কদমতলীর লোহালিয়া নদী থেকে মানসুরের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।