প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণফোনের দুরন্ত-৩ উপহার উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলাপাড়া পৌর শহরের একটি হোটেলের সম্মেলনকক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া, আমতলী ও তালতলী উপজেলার গ্রামীণফোনের ১৯২ জন বিক্রয়কর্মী অংশগ্রহণ করেন। উৎসবে অংশগ্রহণকারী বিক্রয়কর্মীদের মধ্যে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক বিপ্লব কুমার সাহা, আঞ্চলিক বিক্রয় বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী আবু সোলায়মান, বাউফল উপজেলার বিক্রয় নির্বাহী তানভীর হাসান খান প্রমুখ।