প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির নেতারা এ দাবি জানান। দুপুরে শহরের ষোলঘর এলাকায় দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘জেলার মানুষ বন্যাকবলিত। প্রায় ১৫ হাজার হেক্টর রোপা আমনের ক্ষতি এবং বীজতলা নষ্ট হয়েছে। কৃষকেরা দিশেহারা। কোনো কোনো উপজেলায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। প্রশাসন ও সরকারি সহায়তা একেবারেই অপ্রতুল। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ওয়াকিফুর রহমান গিলমান, নাদীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।