দুর্গত এলাকার জন্য আগাম জরুরি তহবিল গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা ও ভাঙনকবলিত দুর্গত এলাকায় তা ৎ ক্ষণিক সহায়তায় ‘জরুরি তহবিল’ গঠনের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।গতকাল বুধবার সংসদ ভবনে সংসদের পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সভায় সভাপতিত্ব করেন।সভায় দেশের বিভিন্ন এলাকায় নদী ভাঙন ও অতিবৃষ্টিজনিত বন্যার ব্যাপারে মন্ত্রণালয়ের আগাম প্রস্তুতি ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে জনগুরুত্ব বিবেচনায় দুর্গত এলাকায় তা ৎ ক্ষণিক কার্যক্রম পরিচালনার জন্য জরুরি তহবিল গঠনের পরামর্শ করা হয়। দেশের মৃতপ্রায় নদ-নদীর নাব্যতা পুনরুদ্ধার, নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধি ও নদীতীর ভাঙন প্রতিরোধের লক্ষ্যে নেওয়া ‘ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, এ কর্মসূচির আওতায় ইতিমধ্যে গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্প, বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্প, ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় প্রকল্প, চন্দনা-বারাসিয়া নদী পুনঃখনন প্রকল্প, কালিন-কুশিয়ারা নদী ড্রেজিং প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিরাজমান ড্রেজিং কাজের সমস্যা ও সীমাবদ্ধতা উত্তরণে অচিরেই মূল সমীক্ষা প্রকল্পের কাজ শুরু হবে। এর মাধ্যমে টেকসই নদী ব্যবস্থাপনার জন্য ১৫ বছরের বাস্তব কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে যাবে।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ফজলুল আজিম, এ বি এম আনোয়ারুল হক, আবদুর রহমান ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বৈঠকে অংশ নেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।