দুর্গত এলাকার ৫৫০ পরিবার পেল প্রথম আলোর ত্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের তিনটি গ্রামের ২০০ পরিবার এবং পাথরঘাটা উপজেলার পাঁচটি গ্রামের আরও ৩৫০ পরিবারের মধ্যে গত দুই দিনে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের গুলিশাখালী বাজারে গুলিশাখালী, তেঁতুলবাড়িয়া ও মাঝেরচর এলাকার ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত বুধবার সকালে পাথরঘাটা উপজেলার রুহিতা, নিজলাঠিমারা, কালিপুর, ছোট টেংরা ও গাববাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে চাল, ডাল, আলু, লবণ এবং অপর ৫০ পরিবারকে একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। পাথরঘাটার ছোট টেংরা আহম্মদিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেন বন্ধুসভার সদস্যরা। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত বরগুনা জেলায় প্রথম আলোর পক্ষ থেকে গত শুক্রবার থেকে ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়। গতকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ৮৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, শাড়ি-লুঙ্গিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। বন্ধুসভার ২০ সদস্যের দুটি দল এই কার্যক্রম চালাচ্ছে।