দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, পানি পৌঁছানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা, সাতক্ষীরা ও যশোরে বন্যায় আক্রান্ত এলাকাকে দুর্গত ঘোষণা করে জরুরি ভিত্তিতে খাদ্য, পানীয়, চিকি ৎ সা ও আবাসনব্যবস্থার দাবি জানানো হয়েছে।গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সংহতির এক সমাবেশে এ দাবি জানানো হয়। নাগরিক সংহতির সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল)’ মিলিতভাবে এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে নেতারা বলেন, আকস্মিক বন্যায় খুলনার পাইকগাছা, সাতক্ষীরার তালা, কলারোয়া, আশাশুনি, যশোরের মনিরামপুর ও কেশবপুরের সাড়ে সাত লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে মহাসড়কে আশ্রয় নিয়েছে। খুলনা শহরের সঙ্গে সাতক্ষীরার পাইকগাছা ও কয়রার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব মানুষের পুনর্বাসনে সরকারি উদ্যোগ চোখে না পড়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।নেতারা আশঙ্কা প্রকাশ করেন, বন্যার পানি নামতে কয়েক মাস লেগে যেতে পারে। কারণ, পানিনিষ্কাশনের প্রধান পথগুলো পলি পড়ে বন্ধ হয়ে গেছে। সমাবেশে বক্তারা কপোতাক্ষ নদের পানি সরানোর ব্যর্থতার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের শাস্তি দেওয়াসহ পানিনিষ্কাশনের সব বাধা অপসারণ, নদী খনন, পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষি উপকরণ সহায়তা দেওয়াসহ বিভিন্ন দাবি জানান।সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফের সভাপতিত্বে ভাস্কর রাসা, আবেদ রাজা, এনামুল হক, রুহিন হোসেন, আনোয়ারুল ইসলাম, সরদার আমীন, রোবায়েত ফেরদৌস প্রমুখ সভায় বক্তব্য দেন।এদিকে জাতীয় প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে খুলনা, সাতক্ষীরা ও যশোরে বন্যাদুর্গতদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকার পাইকগাছাবাসী ও বেসরকারি সংস্থা মেড। পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রশিদুজ্জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।