দুর্গতদের পাশে বন্ধুসভা
প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে বাঁশখালীর শেখেরখীল ও ছনুয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত তিন শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ২টায় শেখেরখীল ইউনিয়নের ইউনিয়ন পরিষদে দেড় শ এবং সাড়ে ৩টায় ছনুয়া ইউনিয়নের আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে দেড় শ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।
শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন এবং ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা মিনহাজ হোসাইন ও সহসভাপতি শিহাব জিসান বলেন, প্রতিটি পরিবারকে ১ কেজি করে সেমাই ও মুড়ি এবং ১ প্যাকেট করে বিস্কুট দিয়েছেন তাঁরা।
দুই ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় বন্ধুসভার প্রচারবিষয়ক সম্পাদক শাওন রয়, নারীবিষয়ক সম্পাদক তানজিলা বিনতে শওকত, সমাজকল্যাণ সম্পাদক নুরুজ্জামান খান, তন্বী বড়ুয়া, মাসুদ রানা, কুতুব উদ্দিন ও সাইদ আল সোহেল উপস্থিত ছিলেন।