দুর্গন্ধে টেকা দায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফতাবনগরের আলিফনগর দক্ষিণপাড়া এলাকায় এভাবে ফেলে রাখা হয়েছে আবর্জনা l প্রথম আলো
আফতাবনগরের আলিফনগর দক্ষিণপাড়া এলাকায় এভাবে ফেলে রাখা হয়েছে আবর্জনা l প্রথম আলো

আফতাবনগরের আলিফনগর দক্ষিণপাড়া এলাকায় আবর্জনার ভাগাড় তৈরি করা হয়েছে।
দক্ষিণপাড়ার বাসিন্দা মিজানুর রহমান বলেন, জহিরুল ইসলাম সিটির ভেতরের এই জায়গায় আফতাবনগর হাউজিং এলাকার বাড়িগুলোর ময়লা ফেলা হয়। আবর্জনার কারণে বাসাবাড়িতে মশা-মাছির উপদ্রব বেড়েছে। আরেক বাসিন্দা মাবিয়া বেগম বলেন, ময়লার দুর্গন্ধে বাসাবাড়িতে টেকা দায়।
আফতাবনগরের জহুরুল ইসলাম সিটি সোসাইটির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ময়লা ফেলার জায়গা না থাকায় তাঁরা নিরুপায় হয়ে সেখানে ময়লা ফেলছেন। আফতাবনগর এলাকায় একটি ডাম্পিং স্টেশন তৈরি করার জন্য এক মাস আগে সিটি করপোরেশন বরাবর আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সমাধান হয়নি।

সিটি করপোরেশনের বক্তব্য
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিচুল হক বলেন, আফতাবনগরের আবর্জনা সরানোর বিষয়ে সিটি করপোরেশনে কোনো আবেদন জমা হয়নি। তিনি এ বিষয়ে কিছু জানেন না।
নিজস্ব প্রতিবেদক

ঘোষণা
আপনার এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা কিংবা পানিসংকটের মতো নাগরিক দুর্ভোগের বিষয়গুলো সরাসরি জানাতে পারেন প্রথম আলোকে এই নম্বরে—৯১২১২২৩