প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি ও স্যানিটেশন খাতের বিশেষজ্ঞরা বলেছেন, গত পাঁচ বছরে এই দুই খাতের বরাদ্দের বেশির ভাগই ছিল বড় বড় শহরকেন্দ্রিক৷ চর, হাওর, উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি এলাকার দিকে নীতিনির্ধারকেরা তেমন মনোযোগ দেননি৷ এ পরিস্থিতি থেকে উত্তরণে এসব অঞ্চলে আগামী বাজেটে অঞ্চলভিত্তিক বরাদ্দ নিশ্চিত করার দাবি করেছেন তাঁরা৷
আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড ও হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়৷
গতকাল শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বছরগুলোতে পানি ও স্যানিটেশন খাতের বরাদ্দ ও ব্যয় বিষয়ে বিভিন্ন উপাত্ত তুলে ধরেন এইচডিআরসির প্রধান উপদেষ্টা অধ্যাপক আবুল বারকাত৷ তিনি বলেন, পানি ও স্যানিটেশনে বর্তমানে শহর ও গ্রামের বরাদ্দ অনুপাত ৬৯:৩১৷ বিজ্ঞপ্তি৷