দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন অত্যাবশ্যকীয় সেবা প্রদান (ইএসডি) প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল মঙ্গলবার দিনব্যাপী খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি ইনস্টিটিউট মিলনায়তনে মৌজাপ্রধানদের (হেডম্যান) নিয়ে কর্মশালা করেছে।জেলার সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) কাজী মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম প্রমুখ।মুক্ত আলোচনা পর্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হেডম্যানরা বলেন, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন ঘটাতে হবে। আদিবাসীদের স্বাস্থ্যসেবা গ্রহণে অনীহার ভাষাগত বাধা একটি বড় কারণ বলে বক্তারা মতামত দেন। হাসান ইমাম চৌধুরী বলেন, কিছুদিনের মধ্যে দুর্গম এলাকায় শিবির (ক্যাম্প) করে চিকিৎসাসেবা দেওয়া হবে।