দুর্গম নুনছড়ি গ্রামে শিক্ষার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি গ্রামে গতকাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ মো. আব্দুল্লাহ জুনায়েদ l প্রথম অালো
খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি গ্রামে গতকাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ মো. আব্দুল্লাহ জুনায়েদ l প্রথম অালো

খাগড়াছড়ি সদর উপজেলার দুর্গম নুনছড়ি গ্রামে প্রাথমিক বিদ্যালয় চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের অর্থায়নে ও মহালছড়ি জোনের তত্ত্বাবধানে বিদ্যালয়ের ভবন নির্মিত হয়। নুনছড়ি শিশু নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে এটি যাত্রা করেছে গতকাল শনিবার।

দুপুরে বিদ্যালয় উদ্বোধন করেন মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মো. আব্দুল্লাহ জুনায়েদ। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মঞ্জুর এলাহী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক দিদারুল আলম, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল ও মাইচছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন।

লে. কর্নেল সৈয়দ মো. আব্দুল্লাহ জুনায়েদ বলেন, জাতীয়করণ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এ বিদ্যালয়ের সব ব্যয়ভার বহন করবে।

বিদ্যালয়টিতে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলবে। শুরুতে ভর্তি হয়েছে ৯৬ জন শিক্ষার্থী। এটির ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।