দুর্গাপুরে এক নারী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুভাষিণী বর্মণ (৬৫) নামের এক নারীকে খুন করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে কাকৈরগড়া ইউনিয়নের ঢেওটুকন গ্রামে এ ঘটনা ঘটে। সুভাষিণী ওই গ্রামের রাখাল চন্দ্র বর্মণের স্ত্রী।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সুভাষিণী রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। ভোর পাঁচটায় ছেলে কানুলাল বর্মণ মায়ের কক্ষে গিয়ে তাঁর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসাইন জানান, সুভাষিণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।