দুর্গাপুরে পুকুর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সালঘোরিয়া গ্রামে একটি পুকুর নিয়ে বিরোধের জেরে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুই বিঘা আয়তনের ওই পুকুরটির মালিকানা নিয়ে একই গ্রামের লিটন মণ্ডল ও সালাম শেখের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মামলা চলছে। গতকাল ভোর ছয়টার দিকে সালাম শেখ ও তাঁর সমর্থকেরা ওই পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যায়। লিটন মণ্ডল এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।