দুর্গাপুরে প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লেংগুড়া উদয়ন সংঘ কালীমন্দিরে ঢুকে গত রোববার গভীর রাতে দুর্বৃত্তরা কালী, মহাদেব ও শীতলার প্রতিমা ভাঙচুর করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় ওই মন্দিরে ঢুকে প্রতিমাগুলোর মাথা ভেঙে ফেলেছে। গতকাল সোমবার সকালে মন্দিরটি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, ভাইস চেয়ারম্যান নাজমুল সায়েদাৎ বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, ওসি আলমগীর হোসাইন, উপজেলা পূজা উদ্যাপন সম্পাদক নির্মলেন্দু সরকার প্রমুখ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিমাগুলো কে বা কারা ভেঙেছে কেউ বলতে পারছে না। মন্দিরটি অরক্ষিত ছিল। ঘটনার তদন্ত করা হচ্ছে।