দুর্গাপুরে ব্যবসায়ী খুন, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুরে আলী আকবর খান (৩৫) নামের এক তক্ষক ব্যবসায়ী খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৈলাটি খেয়াঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।  নিহত আলী আকবর কাকৈরগড়া ইউনিয়নের গণ্ডাবেড় গ্রামের মৃত সুরুজ আলী খানের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাত নয়টার দিকে কৈলাটি খেয়াঘাট এলাকা থেকে ব্যবসায়ী আলী আকবরের লাশ উদ্ধার করা হয়। তাঁর বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আলী আকবরের ব্যবসায়িক অংশীদার গণ্ডাবেড় গ্রামের আলী সোবাহান (৪০) ও পাশের পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের রুবেলকে (২৫) মঙ্গলবার রাতেই আটক করা হয়েছে।  

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন গতকাল বিকেলে জানান, তক্ষক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে আলী আকবরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।