দুর্গাপুরে বড় ভাইয়ের অসাবধানতায় প্রাণ হারাল ছোট্ট সিয়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বড় ভাইয়ের অসাবধানতায় প্রাণ হারিয়েছে ছোট সিয়াম (৪)। গতকাল মঙ্গলবার উপজেলার পূর্ব বাকলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব বাকলজোড়া গ্রামের আবদুল বারীর ছেলে সিয়াম গতকাল সকালে বড় ভাই নাজমুল আলমের (১৬) কাছে বই নিয়ে পড়া জানতে চায়। এতে নাজমুল ক্ষিপ্ত হয়ে তার দুই পা ধরে ঘোরাতে থাকে। একপর্যায়ে গাছের সঙ্গে মাথায় আঘাত লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।দুর্গাপুর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, নাজমুল মানসিকভাবে অসুস্থ। এখনো মামলা হয়নি। নাজমুলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।