দুর্গাপুরে রাশিমণি মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টংক ও জমিদার প্রথা উচ্ছেদ আন্দোলনের নেত্রী শহিদ রাশিমণির ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বহেড়াতলি গ্রামে গতকাল রোববার থেকে সাত দিনব্যাপী রাশিমণি স্মৃতি মেলা শুরু হয়েছে।
হাজংমাতা রাশিমণি মেলা উদ্যাপন কমিটির উদ্যোগে রাশিমণি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ মেলা হচ্ছে। বেলা ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রাশিমণির সহযোদ্ধা নারীনেত্রী কুমুদিনী হাজং।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। ‘হাজংমাতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্ট’-এর কোষাধ্যক্ষ মতিলাল হাজং আলোচনা সভায় সভাপতিত্ব করেন।