দুর্গাপূজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহালয়ায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবে দেবীপক্ষ শুরু হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ৭৪টি পূজামণ্ডপে একযোগে এই আয়োজন শুরু হয়। সনাতন ধর্মবিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী মণ্ডপে মণ্ডপে মহালয়ার দিনে দেবীর মূর্তিতে চক্ষুদান করা হয়। রায়গঞ্জ পৌরসভার মহেশপুর এলাকার ব্রাহ্মণ ইন্দ্র নারায়ণ সান্যাল বলেন, এ দিনে প্রয়াত নিকটজনের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়।