দুর্গাপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ অক্টোবর থেকে শরীয়তপুরে ৮৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। মন্দিরে মন্দিরে প্রতিমা পৌঁছানো, সাজসজ্জা ও পূজা চলাকালে তিন দফায় মন্দিরে ও এর আশপাশের সড়কে পুলিশ মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তার জন্য মন্দিরে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করেছে। জেলা পূজা উদ্যাপন পরিষদ ও ৮৯টি মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজা উদ্যাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, যেসব মন্দিরে এখনো সিসি ক্যামেরা বসানো হয়নি, তাদেরও বসানোর জন্য অনুরোধ করা হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি