দুর্গাপূজা উপলক্ষে চার দিন সরকারি ছুটির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার দিন সরকারি ছুটিসহ ১২ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদ।

গতকাল মঙ্গলবার নগরের প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দে। এ সময় সভাপতি বাবুল ঘোষসহ পরিষদের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা প্রশাসনসহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিভিন্ন মণ্ডপের নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’