প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও শরৎকালীন ছুটি আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দুর্গাপূজা ও শরৎকালীন ছুটি উপলক্ষে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। আর ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।