দুর্গাপূজা ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: ডিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ২২৬টি দুর্গাপূজার মণ্ডপে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা বা হুমকি নেই বলে জানানো হয়েছে।
গতকাল বুধবার সকালে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া পুরান ঢাকার ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, রাজধানীর প্রতিটি মণ্ডপ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। পূজামণ্ডপের প্রবেশপথে থাকবে আর্চওয়ে। মণ্ডপের ভেতরে ব্যাগ, ছুরি, কাঁচি বা দাহ্যবস্তু নিয়ে ঢোকা যাবে না। রমনা ও ঢাকেশ্বরীতে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে। মণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ৮৮টি পূজামণ্ডপ অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এতে বিশেষ নিরাপত্তা দেবে ডিএমপি।