দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে পুলিশের সহায়তার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ফেনীতে পুলিশ প্রশাসনের সঙ্গে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের মতবিনিময় সভা হয়েছে। এতে পূজা নির্বিঘ্নে ও নিরাপদে উদ্‌যাপন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দেন এসপি রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, এসবির সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলম। সভায় জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রাজীব খগেশ দত্ত, পরিষদের সদর উপজেলার সভাপতি অনিল বণিক, পরশুরাম উপজেলার সভাপতি স্বাধীন চন্দ্র মজুমদার ও সোনাগাজী উপজেলার সাধারণ সম্পাদক সমর দাস বক্তব্য দেন।

এসপি রেজাউল হক বলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পুলিশ কাজ করছে।