দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ও জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসনসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সংবিধানে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সুযোগ-সুবিধার বিধান রয়েছে। অথচ এ দেশে হিন্দু সম্প্রদায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করছে। সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় মাত্র এক দিনের ছুটি হওয়ায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে উৎসব উদ্যাপন করতে পারেন না। তাই পূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানান তাঁরা।
হিন্দু মহাজোটের চট্টগ্রামের আহ্বায়ক যীশু কৃষ্ণ রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তপন চক্রবর্ত্তী, জহর চক্রবর্ত্তী, কাউন্সিলর বিজয় কৃষ্ণ চৌধুরী, রিপম দাশ, গোপাল দাশ প্রমুখ।