দুর্গাপূজায় নিরাপত্তা বিষয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কেরানীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা চত্বরে এ সভা হয়। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে নিরাপত্তা-বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা জেলা (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ, সহকারী পুলিশ সুপার কাজী মাকসুদা, সহকারী পুলিশ সুপার রামনন্দ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অনুপম বর্মণ প্রমুখ। পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পূজামণ্ডপ ও তার আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলো শনাক্ত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।