প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখা হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন করার দাবি জানিয়েছে। সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর কাছে এ নিয়ে স্মারকলিপি দিয়েছেন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী গতকাল রোববার স্মারকলিপি গ্রহণ করেন। হিন্দু মহাজোটের জেলা সভাপতি মিলন ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অতীন্দ্র দেব, মহানগর শাখার সাধারণ সম্পাদক গংগেশ চন্দ্র দাশ, যুব মহাজোট সভাপতি রঞ্জু দেবনাথ, সাধারণ সম্পাদক দিপংকর পাল ও ছাত্র মহাজোটের নেতারা উপস্থিত ছিলেন।