দুর্গাপূজার সময় পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলা পূজা উদ্যাপন পরিষদ দুর্গাপূজার সময় (২-৬ অক্টোবর) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ঘোষিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছে। নাটোর জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, ২ থেকে ৬ অক্টোবর সারা দেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কিন্তু বগুড়া ও দিনাজপুর মেডিকেল কলেজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় ওই সময়ের মধ্যে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে। এতে হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজার আনন্দ থেকে বঞ্চিত হবে। নাটোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহার নেতৃত্বে পরিষদের অন্য নেতারা মঙ্গলবার নাটোর জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ ঘটনার তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অবিলম্বে পরীক্ষার ঘোষিত তারিখ পরিবর্তন ও পরিবর্তিত তারিখ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের দাবি করেন।