দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটিসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশে হিন্দুরা আজও নির্যাতিত। আজও হিন্দুদের ওপর হামলা হচ্ছে, মঠ-মন্দিরে হামলা হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রধান ধর্মীয় উৎসবে মাত্র এক দিনের ছুটি রয়েছে। এটা বৈষম্য।
বক্তারা দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, সংসদে সংখ্যালঘুদের ৬০টি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় করার দাবি জানান।
সমাবেশে মহাজোটের আহ্বায়ক যীশু কৃষ্ণ রক্ষিত, যুগ্ম আহ্বায়ক আশুতোষ দত্ত, সদস্যসচিব রিপম দাশ, যুব মহাজোটের রিপন দাশ প্রমুখ বক্তব্য দেন।