দুর্গাপূজায় নিরাপত্তা দিতে জেলায় জেলায় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

সর্বজনীন দুর্গাপূজায় মণ্ডপগুলোর নিরাপত্তায় প্রতিটি জেলায় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে যৌথভাবে নিরাপত্তা দিতে র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।