দুর্গোৎসবে পটিয়া মহাজন বাড়ি পূজা উদ্যাপন কমিটির নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পটিয়ার পাইকপাড়া গ্রামের মহাজন বাড়ি পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৩ অক্টোবর বেলা তিনটায় গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর থাকবে সনাতনী ধর্মসভা ও সাংস্কৃতিক আয়োজন। এতে সভাপতিত্ব করবেন বিএডিসির মহাব্যবস্থাপক শিমুল বিকাশ দাশ। অনুষ্ঠান উদ্বোধন করবেন সীতাকুণ্ডের শংকর মঠ মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ। প্রধান অতিথি থাকবেন পটিয়ার মেয়র অধ্যাপক হারনুর রশিদ। রাত ১০টায় মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।