দুর্গোৎসব উপলক্ষে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে নিবারণ চন্দ্র রায় (নিবারণ কবিরাজ) বাড়ির সর্বজনীন দুর্গাপূজা-মণ্ডপের সামনে দিঘিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সাতটি বাইচের নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হন সরোজ মাঝি, দ্বিতীয় ইব্রাহিম হাওলাদার ও তৃতীয় স্থান লাভ করেন নিহার কবিরাজ।দশমিনা ছাড়াও পাশের বাউফল ও গলাচিপা উপজেলার কয়েক হাজার মানুষ নৌকাবাইচ উপভোগ করেন। শেষে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দশমিনা ইউপি চেয়ারম্যান ইকবাল মামুদ।পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুশীল রঞ্জন রায় জানান, তাঁর পিতামহ নিবারণ চন্দ্র রায় ১৯৪৬ সালে নিজস্ব ছয় একর ১৪ শতাংশ জমিতে এই দিঘি খনন করেন।