দুর্গোৎসব উপলক্ষে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার নীলফামারীর জলঢাকা উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে দুপুর ১২টার দিকে জলঢাকা বাজারে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহম্মেদ হোসেন। মন্দিরের চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরের চত্বরে এসে শেষ হয়। পরে মন্দির কমিটির সদস্য ধনেশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা। আরও বক্তব্য দেন ইউএনও মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জলঢাকা থানার ওসি মো. মোস্তাফিজার রহমান, মন্দির কমিটির সভাপতি দীপেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় প্রমুখ।