দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল সোমবার সকালে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে এক কৃষক মারা গেছেন। নিহত তোতা খলিফা (৫৫) বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, তোতা বিভিন্ন রকমের সবজি চাষ করতেন। গতকাল সকালে জেলা শহরের কাঁচামালের আড়তে সবজি বিক্রি করে হ্যালোবাইকের সামনে বসে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে চান্দহর গ্রামের সামনের রাস্তায় তাঁর শরীরে থাকা চাদর অসাবধানতাবশত ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।