দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় অমৃত লাল নন্দী (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার বেলা সোয়া দুইটার দিকে প্রত্যাশা ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জানায়, অজ্ঞাত এক গাড়ি তাঁকে চাপা দিয়েছিল। গাড়িটি শনাক্ত করা যায়নি। অমৃত লাল টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে প্যাথলজি টেকনিশিয়ান ছিলেন। পরিবারসহ মোহাম্মদপুরে থাকতেন। তাঁর দুই ছেলে ও স্ত্রী আছে। টঙ্গী থেকে ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। তুরাগ থানার উপপরিদর্শক জহির ইকবাল বলেন, এ ঘটনায় রাতে একটি মামলা হয়েছে।